ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ডায়াবেটিস রোগীর জন্য সুখবর, দিনে ২ কাপ কফি পানেই চমক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

ডায়াবেটিস রোগীর জন্য সুখবর, দিনে ২ কাপ কফি পানেই চমক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুধ-চিনি ছাড়া দিনে দু’কাপ কফি পানেই ডায়াবেটিস রোগী বিশেষ নারী ডায়াবেটিস রোগী সুফল পাবেন। প্রিয় পানীয়টির রয়েছে দারুণ এক উপকারিতাও। নতুন এক গবেষণায় এমন তথ্য ওঠে এসেছে।

নতুন এক গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন ব্ল্যাক কফি পান করলে নারীদের ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

সম্প্রতি নিউট্রিয়েন্টস জার্নালে প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, দিনে অন্তত দুই কাপ ব্ল্যাক কফি পান করলে ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই প্রভাব বেশি দেখা গেছে।

গবেষণাটি কোরিয়ার জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি জরিপের (২০১৯-২০২১) ওপর ভিত্তি করে করা হয়েছে। এতে সাত হাজারেরও বেশি কোরিয়ান প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

তাদের খাদ্যাভ্যাস ও কফি পান করার ধরণ বিশ্লেষণ করে দেখা যায়, যারা নিয়মিত ব্ল্যাক কফি পান করেন, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তুলনামূলকভাবে কম। বিশেষ করে যারা চিনি বা দুধ না মেশানো কালো কফি পান করেন, তাদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে বেশি দক্ষতা দেখা গেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ব্ল্যাক কফিতে থাকা পলিফেনল ও ক্লোরোজেনিক অ্যাসিড শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। এর ফলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমে যায়।

গবেষকরা সতর্ক করেছেন, অতিরিক্ত কফি পান করলে ঘুমের ব্যাঘাত, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তাই প্রতিদিন দুই কাপের বেশি না খাওয়াই ভালো এবং অবশ্যই কফিটি যেন দুধ, চিনি ও ক্রিম ছাড়া হয়।

যারা কফি ভালোবাসেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি ভালো খবর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডায়াবেটিস রোগীর জন্য সুখবর, দিনে ২ কাপ কফি পানেই চমক

আপডেট সময় : ০১:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫