ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

ঢাকায় ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে

ঢাকায় ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার উপকরণ তথা ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৫টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি সংবলিত মোটিফে আগুন দেওয়ার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

শাহবাগ থানায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের আসামি করে এ মামলা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি। এর আগে চারুকলা অনুষদের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো টি-শার্ট পরা এক যুবক আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মো. নজরুল ইসলাম বলেন, ভোর ৫টার কিছু আগে এটি ঘটে। আমাদের ধারণা, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছে। ডিটেনশন টিম কাজ করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা গেছে, ফ্যাসিবাদবিরোধী মোটিফ পোড়াতে গিয়ে শান্তির প্রতীক পায়রাটি আগুনে পুড়ে গেছে। যারা এই মোটিফ পছন্দ করে না, তাদের দিকেই আমাদের সন্দেহ যাচ্ছে। পতিত হাসিনার মুখায়ব নিয়ে এই মোটিফটি করা হয়েছিল। তবে নতুন করে ফের করা হচ্ছে। যেটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় স্থান পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় ফ্যাসিবাদের মুখাকৃতি মোটিফ পোড়ানোর ঘটনায় মামলা

আপডেট সময় : ০৭:৫৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫