ঢাকা ০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

হাঠৎ মাঠে অসুস্থ হয়ে পড়া তামিমের হার্টে রিং পরানোর হয়েছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঠে হাঠৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম ইকবাল। পরীক্ষায় তার হার্টে ব্লক ধরা পড়েছে। এরপর রিং পরানোর শেষে বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনারকে রাখা হয়েছে সাভারে একটি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।

হাসপাতালে উপস্থিত ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ রেফারি দেবব্রত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তামিম ইকবালের এনজিওগ্রাম করানো হয়েছে। হার্টে একটা ব্লক ধরা পড়েছে। রিং পরানো হয়েছে। আপাতত সিসিইউতে রাখা হয়েছে।

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলছিলেন তামিম। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।

পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে হুট করে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, মাঠ থেকে আসার পথে টানা ২০ মিনিট সিপিআর দেওয়া হয় তামিমকে। হাসপাতালে আনার পর পরীক্ষায় একটি ব্লক ধরা পড়ে।

সেটায় শতভাগ ব্লক থাকায় একটি রিং পরানো হয়েছে। সকালের চেয়ে তুলনামূলক ভালো আছেন তিনি, এই মুহূর্তে ২৪ ঘণ্টার জন্য তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাঠৎ মাঠে অসুস্থ হয়ে পড়া তামিমের হার্টে রিং পরানোর হয়েছে

আপডেট সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫