ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

ভারত সরকারের বিরুদ্ধে মামলা ইলন মাস্কের এক্স’র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে

ছবি: এএফপি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ এনে ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের মালিকানাধীন এক্স কর্ণাটকের আদালতে মামলা দায়ের করেছে।

ইলন মাস্ক পরিচালিত এক্সের অভিযোগ, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সামাজিক মাধ্যমের কনটেন্ট বা বিষয়ের ওপর সেন্সরশিপ আরোপ করার নানা ব্যবস্থা তৈরি করেছে, যা সামাজিক মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে এক্স।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট তৈরি করেছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় নোটিশ দিয়ে জানিয়েছে, সামাজিক মাধ্যমের কোনো পোস্ট ব্লক করার জন্য যে কোনো সরকারি অফিস এই ওয়েবসাইটে নোটিশ ইস্যু করতে পারবে।

এক্স-এর অভিযোগ, এই ওয়েবসাইটের মাধ্যমে ভারত সরকার চরম সেন্সরশিপের ব্যবস্থা করেছে। এটি ব্যবহার করে তারা অপছন্দের কনটেন্ট ব্লক করে দিতে পারে বলে অভিযোগ।

সম্প্রতি মাস্ক জানিয়েছেন, ভারতে টেসলা ও স্টারলিংকের ব্যবসা শুরু করা হবে। মুম্বাইয়ে টেসলায় কাজ করার জন্য লোক চেয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। জিও এবং ভারতীয় এয়ারটেলের সঙ্গে স্টারলিংক নিয়ে চুক্তিও হয়েছে মাস্কের।

শুল্ক নিয়েও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের দড়ি টানাটানি চলছে। আগামী ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভারত যুক্তরাষ্ট্রের জিনিসের ওপর বিপুল পরিমাণ শুল্ক বসায়। তারই প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের। কিন্তু এখনো কোনো সমাধানসূত্র মেলেনি।

এই পরিস্থিতিতে এক্স-এর এই মামলা পরিস্থিতি আরও জটিল করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারত সরকারের বিরুদ্ধে মামলা ইলন মাস্কের এক্স’র

আপডেট সময় : ০৮:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫