ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ গণপদযাত্রায় পুলিশের বাধা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৩১৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের সদস্যরাস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গিও আলম চৌদুরী পদত্যাগ দাবিতে গণপদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ।

পাশাপাশি ব্যস্ততম শাহবাগ মোড়ে অবস্থান নেয় কলেজ শিক্ষার্থীরা। তারা দ্রুত বিচার আদালত গঠন করে ধর্ষনের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায়। মঙ্গলবার ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে গণপদযাত্রাটি শুরু হয়।

৯ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। পদযাত্রাটি শাহবাগ মোড় অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের বাধা অতিক্রম করে পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যেতে চান। তখন পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে।

পুলিশের লাঠিপেটার মুখে মিছিলকারীরা শাহবাগের দিকে ফিরে যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অদ্রিতা রায় পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে উপস্থিত শিক্ষার্থী ও সাংবাদিকদের বলেন, আমাদের পূর্বঘোষিত গণপদযাত্রায় পুলিশ হামলা চালিয়েছে। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ দাবি করেছিলাম।

কিন্তু সে তো পদত্যাগ করল না, রমজান মাসে আমাদের ওপর হামলা করা হলো, মেয়েদের পোশাক ছেঁড়া হলো। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা গণ–আন্দোলন গড়ে তুলব।

এ বিষয়ে পুলিশের রমনা থানার ওসি গোলাম ফারুক সাংবাদিকদের জানান, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে রমনা অঞ্চলের সহকারী কমিশনারসহ পুলিশের পাঁচজন সদস্যকে আহত করেছেন। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছে। পুলিশ কাউকে লাঠিপেটা করেনি বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ গণপদযাত্রায় পুলিশের বাধা

আপডেট সময় : ০৮:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫