ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

রামপুরায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা লুট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামপুরার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ৫৫ বছর বয়সের আনোয়ার হোসেনকে উদ্ধার কওে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

রামপুরা থানা পুলিশের ভাষ্য, বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনের স্বর্ণালঙ্কারের দোকান রয়েছে। রাত ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। এসময় ডি ব্লকের সাতনম্বও রোডে তিনটি মোটর সাইকেলে এসে আনোয়ার হোসেনের পথরোধ করে। দুবৃর্ত্তরা স্বর্ণালঙ্কার লুট করে নেবার চেষ্টা চালায়। বাধা পেয়ে পর পর তিন রাউন্ড গুলি চালায়।

দুই পা ও পিঠে গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে উদ্ধার কওে দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

স্থানীয়রা বাসিন্দারা জানান, রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের সাত নম্বর রোডে টার্গেট করে আসা তিনটি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে। দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ীর কাছে থাকা সোনা নিতে টানাহেঁচড়া করে। এক পর্যায়ে সোনা না দিতে চাইলে তারা ব্যবসায়ীকে গুলি কওে এবং সোনা ও টাকা নিয়ে দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল এলাকা ত্যাগ করে।

ঘটনা সম্পর্কে রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বনশ্রীতে জুয়েলারির দোকান রয়েছে। তিনি দোকান বন্ধ করে একাই বাসায় ফেরার পথে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আনোয়ার হোসেনের পথরোধ করে। তাদের মধ্য থেকে লাল হেলমেট পরা এক ব্যক্তি ব্যবসায়ীকে তিন রাউন্ড গুলি চালায়। ব্যবসায়ী আনোয়ার হোসেনের দুই পায়ে দুটি ও পিঠে একটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ীর বরাত দিয়ে ওসি বলেন, তার কাছে ২০০ ভরি সোনা এবং নগদ এক লাখ টাকা ছিলো। গুলির পর সোনা এবং টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামপুরায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা লুট

আপডেট সময় : ০৯:২৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫