ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

চব্বিশের গণহত্যার বিচার দাবি জামায়াতের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চব্বিশের বিচার না হলে শহীদদের আত্মার সঙ্গে বেঈমানি করা হবে

আগে চব্বিশের গণহত্যার বিচার দাবি করেছে জামায়াতে ইসলাম। দলটির আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশের কক্সবাজারে এক সমাবেশে বলেছেন, চব্বিশের গণহত্যার বিচার না হলে শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। বিচার না হলে শহীদদের সঙ্গে বেঈমানি করা হবে। যাদের রক্তের বিনিময়ে আজ স্বাধীনভাবে কথা বলার, সম্মান ও মর্যাদার সঙ্গে চলার সুযোগ পেয়েছি, তাদের সঙ্গে বেঈমানি করতে পারবো না।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ ও খুনি হাসিনার অপকর্ম থেকে দৃষ্টি অন্যদিকে ফেরাতে দিল্লিতে বসে শেখ হাসিনা ও বিদেশে বসে সাবেক আইজিপি বেনজির আহমেদ ষড়যন্ত্র করছে। আমরা কারও উসকানিতে পা দেব না, তবে, বৈষম্যহীন ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার যুদ্ধ শেষ হবে না।

বাংলাদেশে চব্বিশে ছাত্র-জনতার ওপর যে মানবতাবিরোধী অপরাধ সংঘঠিত হয়েছে তার বিচার  দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, আগে চব্বিশের অপরাধের বিচার, তারপর অন্য কাজ। বিচার না হলে শহীদদের আত্মার সঙ্গে বেঈমানি করা হবে। তাদের আত্মা কষ্ট পাবে। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলার, সম্মান ও মর্যাদার সঙ্গে চলার সুযোগ পেয়েছি তাদের সঙ্গে বেঈমানি করতে পারবো না। শনিবার সকালে কক্সবাজারে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামাতের আমির বলেন, একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার পর সব দেশ মাথা তুলে দাঁড়ায় কিন্তু বাংলাদেশ কেবল পিছিয়েছে। দেশ স্বাধীন হলেও স্বাধীনতা পায়নি জনগণ। একেক সময় একটি দল দেশের জনতাকে পরাধীন করে রেখেছিল। এসব দলের মাঝে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা প্রাচীন দল আওয়ামী লীগ সবচেয়ে বেশি ফ্যাসিবাদী আচরণে দেশের মানুষকে ভোগান্তি দিয়েছে।

তাই অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের আগে বিডিআর হত্যাসহ নানান অপকর্মে অভিযুক্ত শেখ হাসিনার বিচার শেষ করা এখন সময়ের দাবি। জামায়াতের এ নেতা বলেন, পর্যটন রাজধানী হিসেবে কক্সবাজার গুরুত্বপূর্ণ এলাকা হলেও এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। বৈষম্যের শিকার জেলাগুলোতে উন্নয়ন পৌঁছে দেওয়া জামায়াতের মূল দায়িত্ব। দেশ আবারো কোনো ফ্যাসিস্টের হাতে যেন না যায় সেটা মাথায় রেখে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চব্বিশের গণহত্যার বিচার দাবি জামায়াতের

আপডেট সময় : ০৮:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫