ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচারে আ.লীগ, সঙ্গী ভারতীয় মিডিয়া

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছে। আর এর সঙ্গী হয়েছে ভারতীয় মিডিয়া। ড. ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার ব্যয় করা হচ্ছে। এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত। একই সঙ্গে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান তিনি।

শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণ-অভ্যুত্থান বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই অভিযোগ আনেন। শেখ হাসিনাকে ইঙ্গিত করে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাচ্ছেন বাংলাদেশের ন্যারেটিভকে (বয়ান) চ্যালেঞ্জ করতে। তারা বলছেন তিন হাজার পুলিশ মারা গেছে, তাদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে।

এটা খুবই পরিকল্পিত অপপ্রচার। এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। হাসিনার অলিগার্কেরা মিলিয়ন ডলার ব্যয় করে পৃথিবীকে বোঝাতে চাচ্ছে, বাংলাদেশে যা হয়েছে তা আসলে গণ-অভ্যুত্থান নয়। এটা বড় রকমের চক্রান্ত। এমন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান শরিফুল।

এ সময় হুঁশিয়ার করে সরকারের মুখপাত্র বলেন, বাংলাদেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার ও তাদের সাঙ্গপাঙ্গরা ফিরতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসিনা ও তার লোকেরা ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে। সাড়ে তিন হাজার মানুষকে গুম করেছে। জুলাই-আগস্টে দুই হাজার মানুষকে খুন করা হয়েছে। শেখ হাসিনার সময়ে শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর কী ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচারে আ.লীগ, সঙ্গী ভারতীয় মিডিয়া

আপডেট সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫