ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ছুটির দিনেও ঢাকা বায়ুদূষণে সপ্তম

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার মহানগরীর পরিবেশ রক্ষায় দায়হীনতা স্পষ্ট। যেখানে-সেখানে ময়লা-আবর্জনার স্তুপ।  অভিজাত এলাকার বহুতল অ্যাপার্টমেন্টের সামনে ময়লার ভাগাড়। রাস্তায় ধূলার আস্তরন। চলতে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। একদিনের বেশি কোন কাপড় পড়া মুশকিল। ধুলার কারণে সারাগায়ে চুলকানি।

এমন পরিস্থিতিতে ছুটির দিনের প্রত্যাশায় থাকে নগরবাসী। তাদের আশা অন্তত ছুটির দিনে ঢাকার বায়ুদূষণের উন্নতি ঘটবে। কিন্তু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ১৬০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থানে। এদিন সকাল ৯টায় বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম স্থানে রয়েছে বলে বার্তা দেয় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)।

এদিনে ৩৯০ একিউআই স্কোর নিয়ে ঝুঁকিপূর্ণ তালিকার শীর্ষ অবস্থানে কুয়েত সিটি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। তবে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছুটির দিনেও ঢাকা বায়ুদূষণে সপ্তম

আপডেট সময় : ০৩:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫