ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টের: আসিফ নজরুল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন ড. আসিফ নজরুল : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ পাবে ৮ ফেব্রুয়ারি। তারপরই আলোচনা। একইসঙ্গে ছয় সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় এবং মধ্যমেয়াদি কী আছে বা ভবিষ্যতে নির্বাচনের পরে কী করা যায় সেটির সুপারিশ পেশ করবেন।

মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। এ সময় তিনি জানান, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেছেন।

এ সময় উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সব রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে সেদিনই পৌঁছে দেবো। এরপর রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করা হবে। আশা করছি এটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস। এখানে সব রাজনৈতিক দল এবং আন্দোলনের পক্ষের শক্তির প্রতিনিধিরা থাকবেন এবং কমিশনগুলোর প্রধানরা উপস্থিত থাকবেন। বৈঠকটি ফরেন সার্ভিস অ্যাকাডেমিতেই অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্টের: আসিফ নজরুল

আপডেট সময় : ০৯:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫