ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কোনোভাবেই স্বেচ্ছাচারিতা নয়: প্রধানমন্ত্রীর প্রেস সচিব ২৮-এ ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জ্বালানি আমদানি কমাতে সৌরবিদ্যুতের বড় উত্থান ভারতে পলাতক আসামিদের নিয়ে দিল্লিকে ঢাকার কড়া বার্তা নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা সুরের মায়ায় সুজাতা সোম রাগসংগীত থেকে লোকগান, শৈশবের আসর পেরিয়ে সংগীত শিক্ষার বিস্তৃত ভুবনে বিশ্ববাজারে কমল তেলের দাম যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির প্রভাব এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঋণ বিতরণে ধীরগতি  বন্ধ শিল্প পুনরায় চালুর চ্যালেঞ্জ নিরাপদ প্রজননের লক্ষ্যে ৮ অক্টোবর ২২ দিন দেশজুড়ে ইলিশ আহরণ বন্ধ

জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৯:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৩০৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অগ্রাধিকারভিত্তিতে চিড়িয়াখানার সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন,  জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে। চিড়িয়াখানার উন্নয়নকল্পে যে মাস্টারপ্ল্যান আছে তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা আজ মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে “বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্হা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক” অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে রিটার্ন আসে। চিড়িয়াখানা নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ, জনবলের ঘাটতি পূরণসহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন এবং এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হাগ্রহণে তিনি নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা দর্শনীয় স্হানে জনগণের সুবিধার্থে প্রতিটি প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ এ,বি,এম,সাইফুজ্জামান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, পোল্ট্রি জেনেটিসিস্ট ড. বিবেক চন্দ্র রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য