ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

সীমান্তে বিজিবি টিয়ারশেল সাউন্ড গ্রেনেড ব্যবহার করবে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৪১৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। অতিসম্প্রতি চাপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ফসল কাটা ঘিরে উত্তেজনা দেখা দেখা। এ সময় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তওে ঢুকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ।

সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেকে জানেন বিজিবি কেন সাউন্ড গ্রেনেড মারেনি বা কেন টিয়ারশেল মারেনি। এগুলো তো বিজিবির কাছে নেই। বিজিবির কাছে সব লেথাল (প্রাণঘাতী) অস্ত্র। এজন্য আমরা তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ক্রয়ের অনুমতি দিয়ে দিয়েছি।

সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাণঘাতী অস্ত্র তো প্রয়োজন হলে ব্যবহার করতে পারবে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে কোন সময় কোনটা ব্যবহার করতে হবে।

সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল। বড় ধরনের কোনো সমস্যা নেই। স্বরাষ্ট্র উপদেষ্ট্রা বলেন, ভারতের কাছে সাউন্ড গ্রেনেড রয়েছে। ভারতের এটা খারাপভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। এসময় তিনি জানান, আগামী মাসে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে একটা কনফারেন্স আছে। আমরা পররাষ্ট্র মন্ত্রনালয়কে জানিয়েছি। তারা জানাবে, যে বিষয়গুলোতে যে চুক্তিগুলিতে অসঙ্গতি আছে, এগুলো দেখতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে বিজিবি টিয়ারশেল সাউন্ড গ্রেনেড ব্যবহার করবে

আপডেট সময় : ০৭:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫