ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

বিতর্কিত ভূমিকায় জড়িত থাকা কর্মকর্তাদের ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপরাধ কর্মকাণ্ড ও বিতর্কিত ভূমিকায় জড়িত এমন পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে। তাদের আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে। যেমন ছাগল মতিউরকে আজকে ধরা হয়েছে।

বুধবার সকাল আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শনে এসে একথা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ ৫ আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের আমলে যেসব কর্মকর্তা, পুলিশসহ যারা জড়িত তাদের ধরা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার বিতর্কিত ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। চেষ্টা চলছে। প্রতিদিন ২/১ জন করে ধরা পড়ছেন। যেমন আজকে মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতোদিন ধরা যায়নি।

অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।

অনেকেই আছেন কনস্টেবল থেকে শুরু করে ডিসি পর্যন্ত যারা সরাসরি গুলি করেছেন। অভিযোগ আছে তাদের পদায়ন বদলি পদোন্নতি দিয়েছেন এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইনকুয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

এরকম বিতর্কিত পুলিশ কর্মকর্তা সদস্যদের তালিকা সংবাদমাধ্যমে রয়েছে। এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান।

পাশাপাশি সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিক স্বচ্ছ সাংবাদিকতা করেছেন। তবে অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর আহ্বান জানান জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিতর্কিত ভূমিকায় জড়িত থাকা কর্মকর্তাদের ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫