ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

থানা থেকে পালিয়ে যাওয়া ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম: ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হত্যা মামলার আসামী ঢাকা উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতার করা হয়। তিনি বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন একটি হত্যা মামলার আসামি। কিন্তু বৃহস্পতিবার উত্তরা পূর্ব থানা থেকে ওসি শাহ আলম পালিয়ে যায়।

দায়িত্বে অবহেলার কারণে একজন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাসপেন্ড করা হয়েছে।

গ্রেফতারের পর তাকে হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়। পুলিশ সদস্যের অবহেলায় সেখান থেকে পালিয়ে যায় মাহ আলম। শুক্রবার (১০ জানুয়ারি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য জানান।

তিনি আরও জানান, থানা পালানো সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলমকে গ্রেপ্তারে পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

পালানো সাবেক ওসি শাহ আলমের বিষয়ে জানতে চাইলে শুক্রবার উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সবকয়টি ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। আশা করি, খুব দ্রুত তাকে গ্রেপ্তার করতে পারবো।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন শাহ আলম। গত ১ আগস্ট উত্তরা পূর্ব থানায় যোগদান করেছিলেন তিনি।

ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের রজু হয়।

বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

থানা থেকে পালিয়ে যাওয়া ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট

আপডেট সময় : ০৬:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫