ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ, শাস্তি পেলো ৫১ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে

রায় ঘোষণার পর আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলনে গিস লে পেলিকোত ছবি: রয়টার্স

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করানোর দায়ে ডোমিনিক পেলিকোত নামের এক ব্যক্তিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আরও ৫০ জনকেও ৩ থেকে ১৫ বছর মেয়াদে দণ্ড দেন আদালত। তবে তাদের মধ্যে দুজনের কারাদণ্ড স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ফ্রান্সের একটি আদালত এ রায় দেন।

অভিযোগ, গিস লের স্বামী ৭২ বছর বয়সী ডোমিনিক পেলিকোত তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করতেন। এরপর অন্য পুরুষ দিয়ে ধর্ষণ করাতেন। এভাবে চলেছিল প্রায় এক দশক। একবার-দুবার নয়, এমন ভয়ংকর ও অমানবিক ঘটনা ৯২ বার ঘটেছে গিস লে পেলিকোতের সঙ্গে। ডোমিনিক অনলাইনে এসব লোক ঠিক করতেন। গত সেপ্টেম্বরে আলোচিত এ মামলার বিচার শুরু হয়।

রায় শেষে গিস লের পরিবারের এক সদস্য এএফপিকে জানান, ডোমিনিককে লঘু শাস্তি দেওয়া হয়েছে। এ শাস্তিতে গিস লের সন্তানেরা হতাশ।

বিবিসির খবরে বলা হয়, ডোমিনিকের আইনজীবী বিট্রিস জাভারো আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, তার মক্কেল এ রায়ের বিপক্ষে আপিল করবেন কি না, তা আগামী ১০ দিনের মধ্যে ভেবে সিদ্ধান্ত নেবেন।

গিস লেকে সমর্থন জানাতে আদালতের বাইরে জড়ো হয়েছিলেন অনেকে

এ রায়ের পর গিস লেকে তার সাহসের জন্য ধন্যবাদ জানিয়েছেন ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইয়ায়েল ব্রাউন-পিভেট। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, পেলিকোতের মধ্য দিয়ে অনেকের কথা উঠে এসেছে। পৃথিবী আর আপনাদের জন্য আগের মতো নেই। ধন্যবাদ।

বিবিসির খবরে বলা হয়, গিস লেকে সমর্থন জানাতে আদালতের বাইরে জড়ো হয়েছিলেন অনেকে। তারা গান গেয়েছেন ও স্লোগান দিয়েছেন। তারা গিস লের উদ্দেশে বলেন, বিশ্বের সব নারীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্ত্রীকে অচেতন করে অন্য পুরুষ দিয়ে ধর্ষণ, শাস্তি পেলো ৫১ জন

আপডেট সময় : ০৯:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪