ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

রেকর্ড উচ্চতায় সোনার দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২৮৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরেক দফা বাড়লো সোনার দাম। সবচেয়ে ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৬১২ টাকা বেড়ে ১ লাখ ৩৫ হাজার ৬৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। তাতে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় ওঠলো সোনার দাম। বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বুধবার থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ২২ সেপ্টেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৩ হাজার ৫১ টাকা, ওইদিন পর্যন্ত সেটিও ছিল দেশের বাজারে সোনার রেকর্ড দাম।

বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা। তাতে বুধবার থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকায়।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ২ হাজার ১৩৪ টাকা বেড়ে বুধবার থেকে প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ১০ হাজার ৯৯৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরির দাম বাড়ছে ১ হাজার ৮১৯ টাকা। তাতে এই সোনার ভরি দাঁড়াবে ৯১ হাজার ৩৭ টাকা।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ১ হাজার ২৮৩ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রেকর্ড উচ্চতায় সোনার দাম

আপডেট সময় : ১১:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪