ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

ভারতের জলে বাংলাদেশে সয়লাব ৫ জেলা, আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর জলমগ্ন

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ২০৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসাম-মেঘালয় ও ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলের ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত। জলে সয়লাব হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। সেই সঙ্গে জলবন্দী লাখো মানুষ। তলিয়ে গেছে ফসলের ক্ষেত। ক্ষতিগ্রস্ত হয়েছে সব্জিক্ষেত, ভেসে গেছে মাছের ঘের।

আগরতলা থেকে নেমে আসা জলে আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর জলমগ্ন। জলের তোড়ে ভেঙ্গে গেছে বেইলী ব্রীজ। ইমিগ্রেশনে হাটু জল।

বুধবার উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ; দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী ও চট্টগ্রাম এবং পূর্বাঞ্চলের কুমিল্লা জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। সন্ধ্যায় কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরি, ফেনী, হালদা ও গোমতী নদীর জল জেলার ১১টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

৮টি নদ-নদীর জল বুধবার সন্ধ্যায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টার পর নদীর জল কমে বন্যা পরিস্থিতির উন্নতি হবার কথা জানিয়েছেন বাংলাদেশ জল উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী আহমেদ বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে বলেন, মূলত উজানের অতিবৃষ্টির কারণেই এমন পরিস্থিতি।

ভারতের ত্রিপুরায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এবং অনেকটা জায়গাজুড়ে এই বৃষ্টি হয়েছে।

বাংলাদেশের পূর্বে অবস্থিত ভারতের ত্রিপুরায় কয়েকদিনের টানা বৃষ্টিতে প্রবল বন্যা দেখা দিয়ছে। এর প্রভাব পড়েছে দেশের দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলের জেলাগুলোতে। এসব অঞ্চলে নদ-নদীর জল বাংলাদেশে নেমে আসছে। ফলে বিভিন্ন নদীর জল বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মেঘালয় রাজ্যে অতি ভারি বর্ষণের ফলে উজান থেকে আসা ঢলে উত্তর-পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজার ও হবিগঞ্জের নিম্নাঞ্চলেও বন্যা অবণতি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের জলে বাংলাদেশে সয়লাব ৫ জেলা, আখাউড়া ইমিগ্রেশন ও স্থলবন্দর জলমগ্ন

আপডেট সময় : ০৯:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪