ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ভেনেজুয়েলাকে হারিয়ে কোপার সেমিফাইনালে কানাডা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলাকে হারিয়ে কোপার সেমিফাইনালে কানাডা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া প্রতিবেদক: ভেনেজুয়েলাকে পেনাল্টিতে ৪-৩ গোলে পরাজিত করে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে কানাডা। নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিত ছিল।

টেক্সাসের এটি এন্ড টি স্টেডিয়ামে ১৩ মিনিটে কানাডাকে এগিয়ে দেন জ্যাকব শাফেলবার্গ। ৬৪ মিনিটে ভেনেজুয়েলার হয়ে সমতা ফেরান সালোমোন রনডন। কিন্তু পেনাল্টি শ্যুট আউটে ভেনেজুয়েলা আর পেরে উঠেনি। শেষ চারে কানাডার প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের কোচ জেসি মার্শের অধীনে কানাডা এই প্রথমবারের মত কোপা আমেরিকায় খেলতে এসেছে। মে মাসের মাঝামাঝিতে দলের দায়িত্ব নেন মার্শ। দারুন দক্ষতায় তিনি পুরো দলকে পুনরুজ্জীবিত করে শেষ চার উপহার দিয়েছেন।

উভয় দলই শ্যুট আউটে দুটি করে শট মিস করেছে। পাঁচ পেনাল্টির পর স্কোর ছিল ৩-৩। এরপর ম্যাচের ভাগ্য গড়ায় সাডেন ডেথে। কানাডা গোলরক্ষক ম্যাক ক্রিপিউ ভেনেজুয়েলার সমতাসূচনক গোলে বড় ভুল করেছিলেন। কিন্তু উইলকার এ্যাঞ্জেলের কিক রুখে দিয়ে তিনি ভুলের মাশুল দিয়েছেন। এর ফলে ইসমায়েল কোনের সামনে সুযোগ আসে দলকে জয় উপহার দেবার। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে তিনি কানাডার শেষ চারের টিকেট নিশ্চিত করেছেন। কাল টেক্সাসের মাঠে উপস্থিত ৫১, হাজার ৮০ জন দর্শকের মধ্যে বেশীরভাগই ছিল ভেনেজুয়েলার। এই পরাজয়ে স্টেডিয়াম অনেকটাই নিশ্চুপ হয়ে গিয়েছিল।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল কানাডা। ম্যাচটিতে ২-০ গোলের জয় দিয়ে আসর শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেমিফাইনালে আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে কানাডা। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে যে পরিমান এনার্জি ও দৃঢ়তা কানাডা দেখিয়েছে তাতে মার্শের উপর আস্থা রাখাই যায়। ভেনেজুয়েলা গ্রুপ পর্বের সবকটি ম্যাচে জয়ী হয়েছিল। অথচ কাল উজ্জীবিত কানাডার সামনে তারা দাঁড়াতেই পারেনি। ১৩ মিনিটে ডানদিক থেকে জোনাথন ডেভিডের সহায়তায় উইঙ্গার শাফেলবার্গ দারুন ফিনিশিংয়ে কানাডাকে এগিয়ে দেন। এরপরপরই ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিলেন এমএলএস ক্লাব নাশভিলের শাফেলবার্গ।

কিন্তু তার শটটি ভেনেজুয়েলা গোলরক্ষক রাফায়েল রোমো ডাইভ দিয়ে সেভ করেন। শাফেলবার্গের লো ক্রস থেকে ডেভিডও ব্যবধান দ্বিগুন করতে ব্যর্থ হন। ৬৪ মিনিটে একটি লম্বা পাস থেকে অভিজ্ঞ স্ট্রাইকার রনডন ৩৫ গজ দুর থেকে এগিয়ে আসা ক্রিপিউলের মাথার উপর দিয়ে নিখুঁত লবে বল জালে পাঠালে সমতায় ফিরে ভেনেজুয়েলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভেনেজুয়েলাকে হারিয়ে কোপার সেমিফাইনালে কানাডা

আপডেট সময় : ০৭:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪