ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

আগামীকাল শুরু সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৫৫২ বার পড়া হয়েছে

আগামীকাল শুরু সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া প্রতিবেদক:  ৯ দলের অংশগ্রহণে আগামীকাল রোববার (৭ জুলাই) থেকে শুরু হচ্ছে “স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ ২০২৪।” লিগে অংশ নেয়া দলগুলো হচ্ছে – বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিমান বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং বাংলাদেশ জেল।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং স্বপ্নভূমি প্রপার্টিজের উদ্যোগে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে লিগ চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীকাল লিগের শুভ উদ্বোধন ঘোষণা করবেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সফল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বপ্নভূমি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মিলন হাসান, কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ছাড়াও অন্যান্যরা উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামীকাল শুরু সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ

আপডেট সময় : ০৭:৩৪:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪