ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

নাফিস ইকবালের শারিরীক অবস্থা নিয়ে যা জানাল বিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে

নাফিস ইকবালের শারিরীক অবস্থা নিয়ে যা জানাল বিসিবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া প্রতিবেদক: বিশ্বকাপে বাংলাদেশ দলের লজিস্টিক্স ম্যানেজারের দায়িত্ব পালন করা নাফিস ইকবাল চট্টগ্রামে নিজ বাসায় অবস্থান করছিলেন। শুক্রবার (৫ জুলাই) হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চট্টগ্রামে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে এয়ার এম্বুলেন্সে করে গতকালই (শুক্রবার) বিকেলে ঢাকায় নিয়ে আসা হয়।

তাকে দেখতে হাসপাতালে ছুটে যান তামিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা।

ঢাকায় তাকে ভর্তি করা হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। সেখানে গতকাল রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। নাফিসের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে তিনি বলেন, নাফিস ইকবাল আজ (শুক্রবার) সকালে অনেক মাথাব্যথা এবং দুর্বলতা নিয়ে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। সেখানে প্রাথমিক স্ক্যানের পর আমরা জানতে পারি মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় এক ধরনের ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার ব্যবস্থা করি। বিকেলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সে ভর্তি হয়।

নাফিসের মস্তিষ্কে কী হয়েছে, সে বিষয়টি নিয়ে দেবাশীষ বলেন, এখানকার বিশেষজ্ঞরা নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করে নাফিসের সেরিব্রেল ভেনাস থ্রম্বোসিস। অর্থাৎ ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এটা বিরল একটা রোগ (রেয়ার ডিসঅর্ডার)। তবে এখন স্থিতিশীল রয়েছে। যে প্যারামিটারগুলো দেখা হয়, সেগুলো সব ভালো আছে। এখানকার ডাক্তাররা আশা করছে কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে তাকে এখানেই ভর্তি রাখা হয়েছে। আরও কিছুদিন এখানে রাখা হবে। কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা চালানো হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায় তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব।

শঙ্কার পরিস্থিতি কেটে উঠলেও, কয়েক সপ্তাহ নাফিসকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান দেবাশীষ, (নাফিস) স্টেবল আছে। এসব ক্ষেত্রে প্রথম দিনটা একটু পর্যবেক্ষণে রাখতে হয়। আজকে রাতটা ও এইচডিও ইউনিটে থাকতে হবে। কালকে অবস্থা ভালো হলে ওয়ার্ডে শিফট করা হবে। পর্যবেক্ষণে আমার মনে হয় বেশ কয়েক সপ্তাহ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাফিস ইকবালের শারিরীক অবস্থা নিয়ে যা জানাল বিসিবি

আপডেট সময় : ০১:২৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪