ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

সারাদেশে টানা বৃষ্টির আভাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে

সারাদেশে টানা বৃষ্টির আভাস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে তিন বিভাগে সারাদিন ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবারের মতো শুক্রবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কিছু বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে শনিবার থেকে বৃষ্টি কমে আসার আভাস মিলেছে। আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মূলত মৌসুমি বায়ু এখন সক্রিয়। শুধু বাংলাদেশ নয়, ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে এর বিস্তৃতি রয়েছে। আর এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে জুনের শেষ থেকে বৃষ্টি শুরু হয়। এ বৃষ্টি এখনো চলছে। এরই মধ্যে গত কয়েকদিন হলো দেশের প্রায় সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সারাদেশে টানা বৃষ্টির আভাস

আপডেট সময় : ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪