ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

এমবাপের জন্য পর্তুগালের বিশেষ প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে

এমবাপের জন্য পর্তুগালের বিশেষ প্রস্তুতি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরো কাপে এখনও পর্যন্ত ফর্মে দেখা যায়নি কিলিয়ান এমবাপেকে। তবে তাঁর মতো ফুটবলার যে সবসময় ভয়ঙ্কর তা ভাল ভাবে জানে পর্তুগাল। কোয়ার্টার ফাইনালে নামার আগে তাই সতর্ক পর্তুগাল। এমবাপের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে তারা।

পর্তুগালের লেফ্‌ট ব্যাক নুনো মেন্ডেস সাংবাদিক বৈঠকে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেন, “আমার মনে হয় না এমবাপে আমার প্রান্তে খেলবে। কিন্তু যদি খেলে তার জন্য আমি তৈরি। আমরা অনুশীলনে ওকে নিয়ে আলাদা প্রস্তুতি করেছি। এমবাপে কোন মানের ফুটবলার সবাই জানে। ও আটকে গেলে ফ্রান্সের অর্ধেক শক্তি কমে যাবে।”

পিএসজিতে এমবাপের সতীর্থ ছিলেন মেন্ডেস। সেই কারণে কিছুটা হলেও দলকে পরিকল্পনা করতে সাহায্য করছেন তিনি। মেন্ডেস বলেন, “আমি সাজঘরে এমবাপের সঙ্গে সময় কাটিয়েছি। ওর শক্তি-দুর্বলতা কিছুটা হলেও জানি। সেটা দলকে জানিয়েছি। তবে এমবাপের মতো ফুটবলারকে আটকানো সহজ নয়। আমরা সেই চেষ্টা করব। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব।”

পর্তুগালের ভরসা রোনাল্ডো। প্রি-কোয়ার্টার ফাইনালে যদিও তিনি পেনাল্টি ফস্কে দলকে চাপে ফেলে দিয়েছিলেন, তার পরেও সিআর৭-কে ঘিরেই পরিকল্পনা তৈরি করছে পর্তুগাল। গত কয়েক বছরে ফ্রান্স যে ফুটবল খেলেছে তাতে লড়াই সহজ হবে না, জানে পর্তুগাল। কঠিন লড়াইয়ের জন্যই তৈরি হচ্ছে তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমবাপের জন্য পর্তুগালের বিশেষ প্রস্তুতি

আপডেট সময় : ০৭:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪