ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি নির্বাচনের আগেই অস্থিতিশীলতার ষড়যন্ত্র: জামায়াতকে কড়া জবাব মির্জা ফখরুলের লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম

কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে

কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া প্রতিবেদক: কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ের সকল ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপি। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে বৈঠককালে এ কথা জানান। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদান করেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৈঠকে মন্ত্রী বলেন, কাবাডি ও দাবা বাংলাদেশের অত্যন্ত সম্ভাবনাময় দুটি খেলা। খেলা দুটিকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি। দেশের প্রতিটি বিদ্যালয়ে যাতে কাবাডি ও দাবা খেলাকে সকল ক্রীড়া প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেছি। এ সকল ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে। আমরা খেলা দুটিকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই। দেশের তৃণমূল পর্যায়ে যদি খেলাদুটিকে ছড়িয়ে দেয়া যায় তাহলে জাতীয় পর্যায়েও ভালো খেলোয়াড় তৈরী হবে।

মন্ত্রী বলেন, যে সকল ক্রীড়া ফেডারেশন জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ভালো ফলাফল করছে, তাদেরকে আরো ভালো ফলাফল অর্জনে মন্ত্রণালয় থেকে অগ্রাধিকারভিত্তিতে সহায়তা প্রদান করা হবে।এ সময়ে ক্রীড়া ফেডারেশনের জন্য বাজেট বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

বৈঠকে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: হাবিবুর রহমান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮তম বোর্ড সভায় সভাপতিত্ব করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাবাডি ও দাবা খেলাকে স্কুল পর্যায়ে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ

আপডেট সময় : ০৭:২৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪