ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

পদ্মাসেতু রক্ষণাবেক্ষণে হচ্ছে নতুন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
  • আপডেট সময় : ০৮:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে

পদ্মাসেতু রক্ষণাবেক্ষণে হচ্ছে নতুন কোম্পানি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মন্ত্রিসভা পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে শতভাগ একটি সরকারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে ‘পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কোম্পানি পিএলসি’ শিরোনামে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নতুন এই কোম্পানির অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা।

পরে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, সেতু বিভাগ থেকে এই প্রস্তাব করা হয়েছিল। কোম্পানির অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা। কোম্পানির মূল দায়িত্ব থাকবে পদ্মাসেতুর রক্ষণাবেক্ষণ।

কোম্পানির ১৪ জনের বোর্ড অব ডিরেক্টর থাকবে জানিয়ে তিনি বলেন, রেল মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষ থেকে প্রতিনিধি থাকবেন এই কোম্পানিতে। এসব প্রতিনিধিদের কোম্পানি আইন অনুযায়ী চলতে হবে। তাছাড়া জনবল কাঠামোও অনুমোদন দেবেন তারা।

বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা চুক্তি শেষ হওয়ার পরই, নতুন এই কোম্পানির বাস্তবায়ন হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পদ্মাসেতু রক্ষণাবেক্ষণে হচ্ছে নতুন কোম্পানি

আপডেট সময় : ০৮:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪