ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

এশিয়া কাপের সূচি বদলে গেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ২৩৬ বার পড়া হয়েছে

এশিয়া কাপের সূচি বদলে গেল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের মাটিতে সেপ্টেম্বরে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে হবে নারী এশিয়া কাপ জুলাইয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সূচি ঘোষণা করেছে। পুরোনো ফিক্সচারে পরিবর্তন এনে নতুন সূচি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার।

পূর্বঘোষিত সূচিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান একই দিন খেলার কথা থাকলেও, আলাদা আলাদা তাদের ম্যাচ ছিল। এবার দু’দলের ম্যাচ দিয়েই এশিয়া কাপ শুরুর কথা জানিয়েছে এসিসি। ১৯ জুলাই শ্রীলংকায় পর্দা উঠবে নারী এশিয়া কাপের, দিনের দ্বিতীয় ম্যাচেই সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

সম্প্রতি ভিন্ন মাত্রায় পৌঁছেছে ২২ গজে বাংলাদেশ ও শ্রীলংকার দ্বৈরথ। মেয়েদের ম্যাচ হলেও এবার একই গ্রুপে পড়েছে দুই দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশ ও শ্রীলংকার সঙ্গে রয়েছে মালয়েশিয়া ও থাইল্যান্ড। আসরের দ্বিতীয়দিনই মুখোমুখি হবে নতুন দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও লংকান মেয়েরা। ১৯ জুলাই শুরু হয়ে মহাদেশীয় আসরটি চলবে ২৮ জুলাই পর্যন্ত। সবমিলিয়ে ১৫টি ম্যাচই হবে ডাম্বুলায়।

এবারের আসরে ৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। আগের আসর হয়েছিল ৭ দলের। আসন্ন এশিয়া কাপের ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

২০২৪ এশিয়া কাপ আসরে সব রেফারি ও আম্পায়ারই থাকছেন নারী। এশিয়া মহাদেশে মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ ও জনপ্রিয়তা বাড়াতে এবার দল বাড়ানো হয়েছে। গ্রুপ পর্বে নিগার সুলতানা জ্যোতিদের প্রথম ম্যাচ ২০ জুলাই শ্রীলংকার বিপক্ষে। তাদের পরবর্তী ম্যাচ ২২ জুলাই থাইল্যান্ড এবং ২৪ জুলাই মালয়েশিয়ার বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এশিয়া কাপের সূচি বদলে গেল

আপডেট সময় : ১২:৫১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪