ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বড় হারে বিদায়ের পথে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে

বড় হারে বিদায়ের পথে বাংলাদেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। একইসঙ্গে সেমিফাইনালের দৌড় থেকেও ছিটকে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা ভারতের সংগ্রহ ছিল পাঁচ উইকেটে ১৯৬ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। টাইগারদের হার ৫০ রানে।

বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নেমে ১৩ রানে আউট হন লিটন দাস। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ২৯ রান করতে খেলেন ৩১ বল। ম্যাচটা এখানেই হেরে যায় টাইগাররা। সাকিব আল হাসান ১১ ও তাওহীদ হৃদয় ৪ রানে আউট হন।

একপ্রান্ত আগলে খেলা শান্ত দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন। শেষদিকে রিশাদের ১০ বলে ২৪ রানের ক্যামিও শুধু বাংলাদেশের হারের ব্যবধানই কমিয়েছে। ভারতের হয়ে কূলদীপ তিনটি, বুমরাহ দুটি এবং আর্শদীপ ও হার্দিক একটি করে উইকেট নেন।

এর আগে নিজেদের জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক শান্ত। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ বলে চার হাঁকিয়ে অর্ধশতক পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ২৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার।

দলের অন্যদের মাঝে কোহলি ৩৭, রিশাভ পান্ট ৩৬, শিভম দুবে ৩৪ ও রোহিত ২৩ রান করেন। টাইগারদের হয়ে তানজিম সাকিব ও রিশাদ দুটি ও সাকিব একটি উইকেট নেন। উইকেট না পেলেও কিপ্টে বোলিং করেছেন মাহেদি হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড় হারে বিদায়ের পথে বাংলাদেশ

আপডেট সময় : ০১:২৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪