ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

চায়ের সঙ্গে ‘টা’ না হলে চলে না!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে

চায়ের সঙ্গে ‘টা’ না হলে চলে না!

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকাল সকাল চায়ের কাপে চুমুক না দিলে যেন ঘুমই ভাঙতে চায় না কারও কারও। অফিসের বাইরে হোক কিংবা বাড়ি ফিরে সান্ধ্য-আড্ডা—সঙ্গে আবার চা না থাকলে আমেজটা ঠিক জমে না। তবে শুধু চায়ে কি মন ভরে? চায়ের সঙ্গে চাই চপ, শিঙাড়া, চানাচুর, কাটলেটের মতো মুখরোচক ‘টা’ও।

এমন কিছু খাবার আছে যেগুলি চায়ের সঙ্গে খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। বদহজম, অম্বল, কোষ্ঠকাঠিন্যের মতো নানা শারীরিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কাও থেকে যায়। জেনে নিন, চা খেলে সঙ্গে কোন কোন খাবার ভুলেও খাবেন না।

কাঁচা খাবার

চায়ের সঙ্গে ‘টা’ হিসাবে অনেকেই স্যালাড, ভেজানো ছোলার মতো কাঁচা কিছু খাবার রাখেন। এই অভ্যাস শরীরের জন্য একেবারেই ভাল নয়। এতে পেটের নানা গন্ডগোল দেখা দিতে পারে।

টক জাতীয় খাবার
দুধ চা বা লিকার চায়ের পরিবর্তে অনেকের পছন্দের তালিকার শীর্ষে থাকে লেবু চা। চায়ের মধ্যে লেবুর রস মেশানোর ফলে শরীরের পরিপাক ক্রিয়া অস্বাভাবিক আচরণ শুরু করে। এই লেবু চা খাওয়ার সঙ্গে সঙ্গে মুখের ভেতর অনেকেই টক টক স্বাদ অনুভব করেন। অম্বল হয়ে গেলে মূলত এই রকম হয়ে থাকে। এ ছাড়া দুধ চায়ের সঙ্গে কোনও রকম চাট যেমন পাপড়ি চাট, দইবড়া, ভেলপুরি, এ সব না খাওয়াই ভাল।

ভাজাভুজি

অফিসে কাজের ফাঁকে চায়ের সঙ্গে চপ, শিঙাড়া, পেঁয়াজি অনেকেই খান। এই অভ্যাস কিন্তু পেটের গোলমাল ও বদহজমের কারণ হতে পারে। লিকার চা কিংবা ভেষজ চা হজমে সাহায্য করে। তবে তার সঙ্গে অতিরিক্ত তেলযুক্ত কোনও ভাজাভুজি খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে।

মিষ্টি

চায়ের সঙ্গে কেক, বিস্কুট খুবই জনপ্রিয় ‘টা’। কিন্তু পুষ্টিবিদরা জানাচ্ছেন, চায়ের সঙ্গে এই মিষ্টিজাতীয় খাবার যেমন মিষ্টি বিস্কুট, কেক, কুকিজ় কখনও খাবেন না। এর ফলে শরীরে উচ্চ রক্তচাপের মাত্রা বেড়ে যেতে পারে। এমনকি, ডায়াবিটিস হওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন পুষ্টিবিদরা। শুধু তাই নয়, চায়ের সঙ্গে মিষ্টি খাবার খেলে বদহজমেরও ঝুঁকি থাকে।

ডিম

প্রাতরাশে অনেকেই ডিম টোস্টের সঙ্গে চা খান। তবে এই অভ্যাস খুব একটা স্বাস্থ্যকর নয়। চায়ের সঙ্গে ডিম না খাওয়াই ভাল, নইলে পেটের সমস্যা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চায়ের সঙ্গে ‘টা’ না হলে চলে না!

আপডেট সময় : ১১:৩৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪