ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

জয় বাংলা ম্যারাথন অনুষ্ঠিত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে

রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে জয় বাংলা ম্যারাথন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ হাফ ম্যারাথন প্রতিযোগিতা।নারী ও পুরুষ অ্যাথলেটদের অংশগ্রহণে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘জয় বাংলা ম্যারাথন-২০২৪’ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার ভোর ৫ টায় রাজধানীর হাতিরঝিলে এ প্রতিযোগিতা শুরু হয় এবং শেষ হয় সকাল ৯টায় । প্রতিযোগীদেরকে ২১.০৯ কিলোমিটার দৌড়াতে হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান এবং বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকস ও সাইক্লিং ক্লাবের সভাপতি অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারসহ আয়োজক কমিটির ঊর্ধ্বতন পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতায় অ্যাথলেটগণ ৪টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ব্যাপ্তিকাল ছিল ৩ ঘন্টা ৪০ মিনিট। ১৬-৫০ বছর বয়সী পুরুষ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন আল-আমিন, তিনি ১ ঘন্টা ১৬ মিনিট ৯১ সেকেন্ড সময়ে ফিনিসিং লাইন অতিক্রম করেছেন। ৫০ ঊর্ধ্ব মহিলাদের ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন নারী অ্যাথলেট ইরি লি কৈকি, তিনি ২ ঘন্টা ২০ মিনিট ৪ সেকেন্ড সময়ে ফিনিসিং লাইন অতিক্রম করেছেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিগণ, ডিআইজিগণসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে ম্যারাথন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

পুলিশ জানায়, ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ৩টা থেকে হাতিরঝিলে ৬৫০ জন পুলিশ সদস্যকে আইনশৃঙ্খলা ও ট্র্যাফিক ব্যবস্থাপনায় মোতায়েন করা হয়েছিল।এতে ড্রোন ক্যামেরার মাধ্যমে সম্পূর্ণ অনুষ্ঠান পর্যবেক্ষণ করা হয়। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয় এক্সপ্লুসিভ রিকভারি অ্যান্ড বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম, ডগ স্কোয়াড এবং সোয়াট টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জয় বাংলা ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪