ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

অবসরের ঘোষনা দিয়েছেন কাভানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

অবসরের ঘোষনা দিয়েছেন কাভানি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোকা জুনিয়র্সের উরুগুইয়ান অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। ২০১১ কোপা আমেরিকা বিজয়ী ৩৭ বছর বয়সী কাভানি উরুগুয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৬ ম্যাচ খেলে লুইস সুয়ারেজের পরে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ গোল করেছেন। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে কলম্বিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ের ম্যাচে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল।

ইনস্টাগ্রামে এ সম্পর্কে কাভানি লিখেছেন, ‘নি:সন্দেহে বেশ কিছু মর্যাদাপূর্ণ বছর কাটিয়েছি। বিদায় বেলায় আমার হাজারো কথা বলার আছে, হাজারো মধুর স্মৃতি আজ মনে পড়ছে। জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা করার এটাই সঠিক সময় বলে মনে করছি। জাতীয় দলে আমার পক্ষে যা কিছু দেবার প্রয়োজন ছিল আমি তাই দেবার চেষ্টা করেছি। আজ আমি বিদায়ের সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এই দলটিকে আমি আজীবন অনুসরণ করবো। তোমরা আমার হৃদয়ে থাকবে। সবসময়ই আমার মনে হবে আমি যেন সুন্দর ঐ জার্সিটি পড়ে মাঠে নামছি।’

ক্লাব পর্যায়ে কাভানি ২০১৪-২০২০ সাল পর্যন্ত পিএসজির হয়ে ছয়টি লিগ ওয়ান ও পাঁচটি ফরাসি কাপের শিরোপা জয় করেছেন। প্যারিসের জায়ান্টদের হয়ে কাভানি সব ধরনের প্রতিযোগিতায় ২০০ গোল করেছেন। পিএসজি ছাড়াও কাভানি নাপোলি ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন। ২০১১-১২ কোপা ইতালিয়া জয়ী নাপোলি দলের সদস্য ছিলেন। ২০২৩ সালের জুলাইয়ে লা লিগার দল ভ্যালেন্সিয়া থেকে তিনি বোকা জুনিয়র্সে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবসরের ঘোষনা দিয়েছেন কাভানি

আপডেট সময় : ১১:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪