ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

নগ্ন দৃশ্যে ছাড় সেন্সরের!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে

নগ্ন দৃশ্যে ছাড় সেন্সরের!

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা বিনোদনে উত্তাল দুনিয়া। পুজোয় নতুন জামা, জুতোর পাশাপাশি নতুন বাংলা ছবিরও চাহিদা তুঙ্গে! এই তালিকায় সম্ভবত জুড়তে চলেছে জাতীয় পুরস্কারজয়ী প্রযোজক অঞ্জন বসুর ‘মনপতঙ্গ’। কেবল এই একটি খবরেই শেষ নয়। সম্ভবত এই প্রথম সমস্ত ‘আনকাট’ নগ্ন দৃশ্য নিয়ে কোনও বাংলা ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

ছবিতে কলকাতার ফুটপাথবাসীদের জীবন দেখিয়েছেন পরিচালক জুটি শর্মিষ্ঠা মাইতি-রাজদীপ পাল। রোজের জীবনে নগ্নতা, শয্যা দৃশ্য অতি স্বাভাবিক। তাই ছবির প্রয়োজনে, চিত্রনাট্যের খাতিরে সেই দৃশ্য দেখানো হয়েছে, ছবির বিশেষ প্রদর্শনীর পর উপস্থিত সাংবাদিকদের জানিয়েছিলেন অরোরা ফিল্মসের কর্ণধার। সেই কারণেই তিনি বলেছিলেন, ‘‘প্রয়োজনে যত দূর যেতে হয় যাব। দরকারে ‘এ’ ছাড়পত্র নিয়েই ছবি দেখাব। কিন্তু কোনও দৃশ্য বাদ দেব না।’’

অঞ্জনের গলায় যুদ্ধজয়ের খুশি। যোগাযোগ করতেই তার বক্তব্য, ‘‘ছাড়পত্র পেতে কোনও সমস্যা হয়নি। একটি দৃশ্য নিয়েও বোর্ডের কোনও সমস্যা নেই। সদস্যদের কয়েকটি কথা নিয়ে মৃদু আপত্তি। ওগুলো ছবিতে থাকলেও ক্ষতি নেই, না থাকলেও। ফলে, এ সব নিয়ে ভাবছি না।’’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে। জুন এসে গেল। সিনেবোদ্ধাদের মতে, জাতীয় মঞ্চে যে ছবি পুরস্কার ছিনিয়ে এনেছে সে ছবির মুক্তি বড় করে হওয়া উচিত। সেই অনুযায়ী ছবিমুক্তি কি পুজোয়?

জবাবের আগে হেসে ফেলেছেন তপন সিংহের ছবির প্রযোজক। বলেছেন, ‘‘নির্বাচনের ফলপ্রকাশের পর সেন্সর বোর্ডে যেতে হবে ছাড়পত্র আনতে। তার পর মুক্তির কথা ভাবব।’’ টলিউডে গুঞ্জন, অঞ্জন শেষ হাসিটিও হাসতে চলেছেন। শর্মিষ্ঠা-রাজদীপ পরিচালিত ছবিটি পুজোতেই নাকি মুক্তি পেতে চলেছে।

এই জায়গা থেকেই নতুন চর্চা। ইতিমধ্যেই জয়দীপ মুখোপাধ্যায়ের ‘একেনবাবু’র পুজোমুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ, ছবির রেকি এখনও হয়নি। সেই জায়গায় অনায়াসে ‘মনপতঙ্গ’ জায়গা করে নিতে পারে। ছবির অন্যতম আকর্ষণ সীমা বিশ্বাস। এই ছবির মাধ্যমে ‘ব্যান্ডিট কুইন’ ফের বাংলা ছবিতে অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নগ্ন দৃশ্যে ছাড় সেন্সরের!

আপডেট সময় : ১০:৫৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪