ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

নয়জনের অস্ট্রেলিয়াকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ২৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নয়জনের অস্ট্রেলিয়াকে ৩৫ রানে হারিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।সদ্য শেষ হওয়া আইপিএলে খেলার কারনে বিশ্রামে থাকায় এখনও অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দিতে পারেননি প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিনরা। তাই প্রথম ম্যাচের পর দ্বিতীয়টিতেও নয়জন মূল খেলোয়াড়কে নিয়ে খেলতে নামে অস্ট্রেলিয়া। ব্যাটিং না করলেও একাদশ সাজাতে ফিল্ডিংয়ে মাঠে নেমেছিলেন প্রধান কোচ, সহকারী কোচ ও প্রধান নির্বাচকরা।

আজ ভোরে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে রানের বন্যা বইয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। নিকোলাস পুরান ও অধিনায়ক রোভম্যান পাওয়েলের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৫টি চার ও ৮টি ছক্কায় পুরান ২৫ বলে ৭৫, পাওয়েল ৪টি করে চার-ছক্কায় ২৫ বলে ৫২ এবং শেরফানে রাদারফোর্ড ৪টি করে চার-ছক্কায় ১৮ বলে ৪৭ রান করেন। অস্ট্রেলিয়ার এডাম জাম্পা ২টি উইকেট নেন।

জবাবে লড়াই করার চেষ্টা করেছে অস্ট্রেলিয়াও। কিন্তু ২৫৮ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি অসিরা। ২০ ওভারে ৭ উইকেটে ২২২ রান পর্যন্ত যেতে সক্ষম হয় তারা। জশ ইংলিশ ৫টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন। এছাড়া নাথান এলিস ৩৯, অ্যাস্টন আগার ২৮, টিম ডেভিড ও ম্যাথু ওয়েড ২৫ রান করে করেন। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও গুদাকেশ মোতি ২টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নয়জনের অস্ট্রেলিয়াকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় : ০৩:৪১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪