ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ফের বাড়লো জ্বালানি তেলের দাম

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে

আবারো বাড়লো জ্বালানি তেলের দাম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার পেট্রোলের দাম ২ টাকা ৫০ পয়সা, অকটেনের দাম ২ টাকা ৫০ পয়সা এবং ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

নতুন মূল্য অনুযায়ী ডিজেল ও কেরোসিনের বর্তমান মূল্য প্রতি লিটার ১০৭ টাকা থেতে ৭৫ পয়সা বৃদ্ধি করে ১০৭ টাকা ৭৫ পয়সা, প্রতি লিটার পেট্রলের বর্তমান মূল্য ১২৪ টাকা ৫০ টয়সা থেকে দুই টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেনের বর্তমান মূল্য ১২৮ টাকা ৫০ পয়সা থেকে দুই টাকা ৫০ পয়সা বৃদ্ধি করে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, মূল্য সমন্বয়ের পরও ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ দশমিক ৭৬ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১২৫ টাকা ৭০ পয়সায় এবং পেট্রল ১০৩ দশমিক ৯৪ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৪৩ টাকা ৯৬ পয়সায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে লিটার প্রতি যথাক্রমে প্রায় ১৭ টাকা ৯৫ পয়সা ও ১৬ টাকা ৯৬ পয়সা বেশি।

সরকার গত মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফের বাড়লো জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ০২:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪