ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য কীর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য কীর্তি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে খেলতে নেমে নতুন মাইলফলক স্পর্শ করেছেন দেশসেরা এই ক্রিকেটার। শনিবার (২৫ মে) প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। ফিল্ডিংয়ে নেমে প্রথম বাংলাদেশি হিসেবে ৭০০ আন্তর্জাতিক উইকেটে মাইলফলক স্পর্শ করেছেন সাকিব।

সব মিলিয়ে বিশ্বের ১৭তম বোলার তিনি, স্পিনারদের মধ্যে সপ্তম। আর বাঁহাতি স্পিনে তার আগে এই কীর্তি শুধুমাত্র ড্যানিয়েল ভেট্টরির। সব মিলিয়ে বিশ্বের ১৭তম বোলার তিনি, স্পিনারদের মধ্যে সপ্তম। আর বাঁহাতি স্পিনে তার আগে এই কীর্তি শুধুমাত্র ড্যানিয়েল ভেট্টরির।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে যুক্তরাষ্ট্রে দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর এবং আন্ড্রিস গাউস। দুজনের ব্যাট থেকে আসে ৪৬ রান। পঞ্চম ওভারে গাউসকে ফিরিয়ে টাইগারদের ব্রেকথ্রু এনে সাকিব আল হাসান। সেই সঙ্গে এই অনন্য কীর্তি গড়েন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই ম্যাচে ৩ ওভার বল করে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

এই ম্যাচের আগে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৬৯৯। সাকিবকে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তিন ফরম্যাট মিলিয়ে খেলতে হয়েছে ৪৩৬টি আন্তর্জাতিক ম্যাচ। এর সঙ্গে ব্যাট হাতে তার নামের পাশে রয়েছে ১৪ হাজার ৫১৫ রান।

সুদীর্ঘ ক্রিকেট ইতিহাসে সাতশ উইকেট ও ১৪ হাজার রানের ‘ডাবল’ ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। এমনকি ছয়শ উইকেট ও ১২ হাজার রানও নেই আর কারও।

টেস্টে ৬৭ ম্যাচে বল করে সাকিবের শিকার ২৩৭ উইকেট। ২৪৭ ওয়ানডে ম্যাচে ৩১৭ উইকেট এবং টি-টোয়েন্টি ১২২ ম্যাচে সাকিবের শিকার ১৪৬ উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিবের অনন্য কীর্তি

আপডেট সময় : ১২:০০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪