ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বাংলাদেশে ৭০ ভাগ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ২৫১ বার পড়া হয়েছে

বাংলাদেশে ৭০ ভাগ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল অতি প্রবল আকার ধারণ করে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাতের সম্ভাবনাই বেশি। তবে এর বড় অংশই বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে যেতে পারে। এ ঘূর্ণিঝড়ের প্রভাব ৩০ ভাগ যদি ভারত পায়, বাংলাদেশ পাবে ৭০ ভাগ বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আবহাওয়া অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান।

আজিজুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি বর্তমানে যে গতিতে এগোচ্ছে তা অব্যাহত থাকলে এটি রোববার (২৬ মে) রাত ৯টা থেকে ১২টার মধ্যে উপকূলে আঘাত করতে পারে। সমুদ্রবন্দরগুলোতে এখন ৩ নম্বর সতর্ক-সংকেত রয়েছে। (সন্ধ্যা বা রাতে) ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেলে তখন এর অবস্থা অনুযায়ী সতর্ক-সংকেতেও পরিবর্তন আসবে।’

আবহাওয়া অধিদফতরের পরিচালক বলেন, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি শনিবারের মধ্যে আরো শক্তি সঞ্চয় করে রাত ৯টায় ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় হওয়ার পর এটি খুব দ্রুত, ২৪ ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে উপকূলে। খুব বেশি সময় এটি আমাদের দেবে না।

তিনি বলেন, এটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত করতে পারে। ফলে খুলনার সুন্দরবন থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত সব উপকূলীয় জেলার আওতায় পড়বে। সুতরাং এখানে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালী জেলা ঘূর্ণিঝড়ের আওতায় পড়বে।

আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। ২৪ ঘণ্টায় ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে একরকম বৃষ্টি হবে না। উপকূলীয় এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও নোয়াখালী জেলায় বৃষ্টি বেশি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে ৭০ ভাগ তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল

আপডেট সময় : ০৯:৫০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪