ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেসিডেন্ট রাইসির মরদেহ শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট রাইসির মরদেহ শনাক্ত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ শনাক্ত করা হয়েছে। রাইসির সঙ্গে নিহত হওয়া পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যদেরও মরদেহ শনাক্ত হওয়ায় প্রয়োজন হচ্ছে না ডিএনএ পরীক্ষার।

সোমবার (২০ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’কে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ হাসান নামি।

তিনি বলেছেন, সব মরদেহ শনাক্ত করার পর আইনি ওষুধ প্রশাসন সংস্থায় স্থানান্তর করা হয়েছে।

নামি আরো বলেন, পুড়ে গেলেও সব মরদেহই শনাক্ত করা গেছে। তাদের মধ্যে তাবরিজের জুমার নামাজের নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল-ই-হাশেমের মরদেহ ভালো অবস্থায় রয়েছে। এই ইমাম দুর্ঘটনার পরও একঘণ্টা জীবিত ছিলেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের প্রধান কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথাও বলেছিলেন।

এর আগে, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দকে উদ্ধৃত করে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়– ইরানের রাষ্ট্রীয় টিভিকে রেড ক্রিসেন্ট প্রধান বলেছেন, সব মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অনুসন্ধান ও তল্লাশি অভিযানও শেষ হয়েছে।

প্রসঙ্গত, রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন বলে জানা যায়। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রেসিডেন্ট রাইসির মরদেহ শনাক্ত

আপডেট সময় : ১০:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪