ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে উত্তীর্ণ হয়েছেন সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন আবেদনকারী। বুধবার (১৫ মে) বিকেলে এ ফল প্রকাশ করে এনটিআরসিএ।

এনটিআরটিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন কমিটির সদস্য (যুগ্মসচিব) ড. মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় গত ১৫ মার্চ তারিখে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

ওই প্রিলিমিনারি টেস্টের ফলাফল বুধবার বিকেলে প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। আর পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।

পরীক্ষার্থীরা http://ntrca.teletalk.com.bd/result/ এই লিংকে গিয়ে নিবন্ধন পরীক্ষার রোল ও ব্যাচ নম্বর ব্যবহার করে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে সংযুক্ত QR কোড স্ক্যান করে প্রাপ্ত লিংক থেকেও ফল জানতে পারবেন। পাশাপাশি উত্তীর্ণ পরীক্ষার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১৭ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। তার আগে ওই বছর প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ৮২৫ প্রার্থী গত বছরের ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

আপডেট সময় : ১১:০৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪