ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে খেলবে স্কটল্যান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে

আইসিসি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক: গতরাতে অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে শ্রীলংকা ৬৮ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। তবে ফাইনালে উঠেই বিশ্বকাপ মূল পর্বে খেলা নিশ্চিত করেছে স্কটিশ নারীরা।এই জয়ে আগামী অক্টোবরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে ‘এ’ গ্রুপ ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের সাথে খেলবে শ্রীলংকা। ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হয়েছে স্কটল্যান্ড।

ফাইনালে উঠে আগেই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলো শ্রীলংকা ও স্কটল্যান্ড। বাকী ছিলো দুই ফাইনালিষ্টের কে, কোন গ্রুপে খেলবে। আইসিসির নিয়মনুযায়ী, বাছাই পর্বের চ্যাম্পিয়ন দল ‘এ’ গ্রুপ এবং রানার্স-আপ দল ‘বি’ গ্রুপে খেলবে।ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে চামারি আতাপাত্তুর ৬৩ বলে ১০২ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১০১ রান করে স্কটল্যান্ড।

৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর । দ্বিতীয়বারের মত এই টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিলো তারা। ঐ বছরই শেষবারের মত আইসিসির কোন টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ।

দুই গ্রুপে বিভক্ত হয়ে ঐ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নিবে। টুর্নামেন্টের ২৩টি ম্যাচ দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের থাকা দলগুলো নিজেদের ম্যাচগুলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং ‘এ’ গ্রুপে দলগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে।

২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বিকেএসপিতে ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে খেলবে স্কটল্যান্ড

আপডেট সময় : ১২:১৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪