ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

আফগানিস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ী এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার গভীর রাতে চীন, তাজিকিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাদাখশানের প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ আমিরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, রোববার সকালে স্থানীয় বাসিন্দারা একটি প্লেন বিধ্বস্ত হওয়ার খবর জানায়। এরই মধ্যে আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনই হতাহত বা দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারছি না। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, প্লেনটি রাশিয়ার রাজধানী মস্কোয় যাচ্ছিল। পথিমধ্যে সেটি বাদাখশান প্রদেশের কারান, মানজান ও জেবাক জেলার তোপখান পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ, পর্যবেক্ষণ ও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আফগানিস্তানভিত্তিক বার্তা সংস্থা খামা প্রেস জানিয়েছে, প্লেনটি নির্দিষ্ট গতিপথ থেকে বিচ্ছিন্ন হয়ে বাদাখশান প্রদেশের জেবাক জেলার পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে। তবে প্লেনটি আসলে কোন ধরনের ও তাতে ঠিক কতজন যাত্রী ছিল, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রাথমিকভাবে বলা হয়েছিল, প্লেনটি ভারতের ও এটি রাশিয়ার রাজধানী মস্কোতে যাচ্ছিল। তবে পরবর্তী সময়ে ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, এটি ভারতীয় প্লেন নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আফগানিস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

আপডেট সময় : ০৮:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪