ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

ঝর্না রহমানের কবিতা নিবেদন হৃদয়কুসুম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৪৫৬ বার পড়া হয়েছে

রায়েরবাজার বধ্যভূমিতে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝর্না রহমান

এখানে ফুটে আছে অজস্র মেধা ফুল, এ বাগান প্রতিদিন হয়ে ওঠে উজ্জ্বলতর।
এখান থেকেই ডেকে ওঠে ভোরের দোয়েল পাখি।

ওদের শিস থেকে বেরিয়ে আসে অনিন্দ্য সুন্দর জ্ঞানময় স্তোত্রমালা,
যে বাণীগুলো এইখানে এই পুণ্যভূমিতে স্থিরতায় লিপিবদ্ধ আছে।

এখানে ভোরের আলোকরশ্মিগুলো কোমলতায় নুয়ে পড়ে। যেন ঝরে মিহি মসলিন,
যেন বোনে অলৌকিক কোনো জামা, যেন ঢেকে দেবে বাংলাদেশের খুবলে নেয়া বুক।
এখানে বারুদের গন্ধ ছাপিয়ে আসে সারি সারি শ্রেষ্ঠ হৃদয় থেকে উৎসারিত মনীষার সৌরভ,
এখানে রচিত হয়েছে শুদ্ধ চেতনার বেদি,

যার প্রতিটি ইট ধৌত করা হয়েছে চোখবাঁধা ত্রিকালদর্শী মনীষীদের মহান রক্তধারা দিয়ে।
এখানে কেউ কথা বোলো না,
এখানে পা ফেলো ধীরে ধীরে, নতমুখে,

এখানে তোমার নিঃশ্বাগুলো সেইসব মাবাবা ভাইবোন স্ত্রী বা সন্তানদের কাছে পাঠিয়ে দাও
যারা অনন্তকাল উত্তরের খোলা জানালায় মাথা রেখে জেগে আছে।

তোমার অশ্রুবিন্দুগুলো আলতোভাবে রেখে দাও কুয়াশাভেজা রুমালের সুতোর ভাঁজে।
এইখানে সাবধানে নিবেদন কর তোমার হৃদয়কুসুম। যাতে তোমার আঙুল প্রতিটি হৃৎস্পন্দন টের পায়।

১৪ ডিসেম্বর ২০২৩
রায়েরবাজার বধ্যভূমিতে রচিত এবং পঠিত

ঝর্না রহমানের ফেস বুক থেকে
ঝর্না রহমান
ঝর্না রহমান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝর্না রহমানের কবিতা নিবেদন হৃদয়কুসুম

আপডেট সময় : ০৫:১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩