ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

সঙ্গীতার কবিতা : মাঝরাতে শেষ ট্রেন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ৬৫২ বার পড়া হয়েছে

মাঝ রাতের ট্রেন অনুভবে সঙ্গীতার কবিতা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
“‘সপ্তর্ষি’ দেখেছিস কখনও?ওই দেখ্”…….
হাসতে হাসতে ‘সপ্তর্ষি’কে ভাসিয়ে নিলো মেঘ এক।
“আমার চোখে পাওয়ার অনেক,দৃষ্টি নেই।”
উল্লাসে তাও হাসতে পারি একটুখানি সৃষ্টিতেই।
“আচ্ছা,কতো রকম পাখির ডাক!ওই,শোন্”…..
বধির হলে পাখির গানও শুনতে চাওয়া,জানিস বারণ।
আমার কানে শুধুই আসে বেহালা বাজায় ‘নীরো’
শীতভোরে তাই শুনছি শব্দ অকাল বৃষ্টিরও।
“দূরে দাবানল জ্বলছে,শিখে নে আগুনখেলা।”
বলতো,”এমন কেন উঠলো জেগে নিভন্ত অবহেলা!”
জ্বলতে থাকা মানেই আমি মানছি না তো দহন
পুড়তে পুড়তেই শব্দ জন্মে বলতে পারিস,’সহন’।
“কেমন করে ছুটছে দেখিস,মাঝরাতে শেষ ট্রেন!”
আমার চোখে মৃদু হাসি,”আমিই কি আর বনলতা সেন?”
হাওয়ার বেগে ছুটছে ট্রেন,ভীষণ সে উদভ্রান্ত
ছাঁটলে ডানা সকল পাখি হয় না জানিস শ্রান্ত!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সঙ্গীতার কবিতা : মাঝরাতে শেষ ট্রেন!

আপডেট সময় : ০৮:১৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
“‘সপ্তর্ষি’ দেখেছিস কখনও?ওই দেখ্”…….
হাসতে হাসতে ‘সপ্তর্ষি’কে ভাসিয়ে নিলো মেঘ এক।
“আমার চোখে পাওয়ার অনেক,দৃষ্টি নেই।”
উল্লাসে তাও হাসতে পারি একটুখানি সৃষ্টিতেই।
“আচ্ছা,কতো রকম পাখির ডাক!ওই,শোন্”…..
বধির হলে পাখির গানও শুনতে চাওয়া,জানিস বারণ।
আমার কানে শুধুই আসে বেহালা বাজায় ‘নীরো’
শীতভোরে তাই শুনছি শব্দ অকাল বৃষ্টিরও।
“দূরে দাবানল জ্বলছে,শিখে নে আগুনখেলা।”
বলতো,”এমন কেন উঠলো জেগে নিভন্ত অবহেলা!”
জ্বলতে থাকা মানেই আমি মানছি না তো দহন
পুড়তে পুড়তেই শব্দ জন্মে বলতে পারিস,’সহন’।
“কেমন করে ছুটছে দেখিস,মাঝরাতে শেষ ট্রেন!”
আমার চোখে মৃদু হাসি,”আমিই কি আর বনলতা সেন?”
হাওয়ার বেগে ছুটছে ট্রেন,ভীষণ সে উদভ্রান্ত
ছাঁটলে ডানা সকল পাখি হয় না জানিস শ্রান্ত!