ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

সাইবার হামলা রোধে যৌথভাবে কাজ করার তাগিদ প্রণয় ভার্মার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৩৫৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাইবার হামলা প্রতিরোধে বাংলাদেশ-ভারত যৌথভাবে কাজ করার তাগিদ দিলেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। তার মতে, প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে ঝুঁকি কমাতে আন্তঃযোগাযোগ বাড়িয়ে ই-গভর্নেন্স নিশ্চিতের বিকল্প নেই।

প্রণয় ভার্মা বলেন, বিশ্বব্যাপী সাইবার হামলা বেড়ে চলেছে। হামলা মোকাবিলায় বাংলাদেশ-ভারতকে যৌথভাবে কাজ করার আহবান রাখেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে সাইবার মৈত্রী ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন ভার্মা।

হাই কমিশন বলেন, গেলো দুই দশকে প্রযুক্তি খাতে বেশ এগিয়েছে বাংলাদেশ। এগুলোতে ঝুঁকিও কম নয়। প্রযুক্তির নিত্য নতুন পরিবর্তনের সঙ্গে বাংলাদেশ যাতে খাপ খাওয়াতে পারে সেজন্য ভারত সব রকম সহায়তা করবে।

এরই মধ্যে হাইটেক পার্ক, দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ নিশ্চিতসহ দুই দেশ যৌথভাবে বেশ কিছু কাজ শুরু করেছে বলে জানান হাই কমিশনার।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শুধু দুই প্রতিবেশী দেশ নয়, গোটা বিশ্বের সাইবার জগতকে নিরাপদ রাখতে বাংলাদেশ ও ভারত এক সাথে কাজ করবে। আমরা যেভাবে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ থেকে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূল করেছি তেমনিভাবে সাইবার হামলা ও হুমকি মোকাবেলা করে সাইবার জগতকে নিরাপদ রাখব।

জুনাইদ আহমেদ পলক বলেন, এ মাসে বাংলাদেশ-ভারত ডিজিটাল এমপ্লয়মেন্ট সার্ভিস সেন্টার চালু হবে ভারতের উদ্যাগে। এর পাশাপাশি সারাদেশে ৬৪টি প্রযুক্তি খাত বিষয়ক ট্রেনিং সেন্টার করা হবে। যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তি বিষয়ক শিক্ষা হাতে-কলমে শিখতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাইবার হামলা রোধে যৌথভাবে কাজ করার তাগিদ প্রণয় ভার্মার

আপডেট সময় : ১০:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩