ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ঢাকা পৌছালো ইউরেনিয়ামের প্রথম চালান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ৫১৬ বার পড়া হয়েছে

রূপপুরে নির্মাণাধীণ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

রাশিয়া থেকে ইউরেনিয়ামের প্রথম চালান (‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়াম) বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছে। রূপপুর প্রকল্পের দায়িত্বশীল একটি সূত্র সংবাদমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, একটি বিশেষ উড়োজাহাজে রাশিয়ার একটি কারখানা থেকে জ্বালানি নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে। বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তা সড়কপথে রূপপুর প্রকল্পে নিয়ে যাওয়া হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সূত্র বলছে, বিদ্যুৎকেন্দ্রের চুল্লিপাত্রে একবার পারমাণবিক জ্বালানি মজুত করা হলে তা দিয়ে এক বছর বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এরপর আবার নতুন করে চুল্লিপাত্রে জ্বালানি মজুত করতে হবে।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানির সব ধরনের উপযোগিতা ও আন্তর্জাতিক মান বিচারের পরই পারমাণবিক জ্বালানি উৎপাদন করে দেশে আনা হচ্ছে।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ আগামী বছর প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করতে চায়। একই বছর বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা পৌছালো ইউরেনিয়ামের প্রথম চালান

আপডেট সময় : ১০:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩