ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

স্যালাইন সিন্ডিকেট : মানুষের অসহায়ত্ব পুঁজি করে মুনাফার ফাঁদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

মানুষের অসহায়ত্বকে পুজি করে অতিরিক্ত মুনাফা করে চলেছে ওষুধ ব্যবসায়ীরা। ডেঙ্গুর বিস্তার বেড়ে যাবার সঙ্গে সঙ্গে স্যালাইনের চাহিদা বেড়ে যায়। ব্যস এটিকে পুজি করে স্যালাইন স্টক গড়ে তোলে।

সাধারণ ক্রেতা ওষুধের দোকানে কিনতে গেলে স্যালাইন নেই বলে সাফ জানিয়ে দেয়। কোনো দোকানে পাওয়া গেলে বাড়তি মূল্য আদায় করা হচ্ছে। কিন্তু প্রশাসন অভিযানে গিয়ে তল্লাসি করতেই কার্টুন কার্টুন স্যালাইন বেড়িয়ে আসে।

ওষুধ প্রশাসনের কর্মকর্তারা জানান, দেশের ছয়টি ওষুধ কোম্পানি স্যালাইন তৈরি করে। চট্টগ্রামে প্রতিদিন তারা প্রায় ১০ হাজার স্যালাইন বাণিজ্যিক ওষুধের দোকান ও বেসরকারি হাসপাতালে সরবরাহ দিচ্ছে। চট্টগ্রামে লাইসেন্সপ্রাপ্ত ওষুধের দোকান প্রায় ১২ হাজার।

চট্টগ্রামে প্রতিদিন কয়েক শ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন অনুসারে গড়ে ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। অনেক রোগী আক্রান্ত হলেও হাসপাতাল পর্যন্ত না এসে বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার পর বাজারে স্যালাইন নিয়ে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। রোগীরা ওষুধের দোকানে স্যালাইন পাচ্ছে না। সরকারি হাসপাতালে স্যালাইনে কোনো সংকট নেই। সম্প্রতি ভারত থেকে স্যালাইন আমদানি করা হয়েছে। এসব স্যালাইন সরকারি হাসপাতালে সরবরাহ দেওয়া হচ্ছে।

ওষুধ প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, বিক্রিত স্যালাইনের ক্যাশমেমো দিতে হবে।অপর দিকে সাদা কাগজের ব্যবস্থাপত্রে স্যালাইন বিক্রি করা হবে না। চিকিৎসকের ব্যবস্থাপত্রে স্যালাইন লেখা থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্যালাইন সিন্ডিকেট : মানুষের অসহায়ত্ব পুঁজি করে মুনাফার ফাঁদ

আপডেট সময় : ০৮:২৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩