ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ডেঙ্গু আক্রান্ত যে প্রবলরূপ নিয়েছে, তা স্বাস্থ্যঅধিদপ্তরের তথ্যেই বলে দিচ্ছে। একদিনেই ডেঙ্গু আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৩ হাজার ১২২ জন। মৃত্যু এবং আক্রন্ত দুটোই রেকর্ড।

রবিবারের মৃত্যু নিয়ে চলতি মাসে মৃত্যু হলো ২২৯ জনের। অপর দিকে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮২২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদমাধ্যমে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব তথ্য জনিয়েছে। তাতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে আজ রবিবার সকাল আটটা) ডেঙ্গুতে ১৮জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১২ জন ঢাকায় ৬ জন ঢাকার বাইরে।

এ সময় ডেঙ্গু আক্রান্ত বিভিন্ন হাসপাতালে ৮৪৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ২ হাজার ২৭৩ নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এক দিনে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক ৩ হাজার ১২২জন হাসপাতালে ভর্তির রেকর্ড হলো। এর আগে ১০ সেপ্টেম্বর সর্বোচ্চ ২ হাজার ৯৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৩ হাজার ২৩৩ ও ঢাকার বাইরে ৯৪ হাজার ৪৫১ জন রয়েছে।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল ২৮১ জন। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩