ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

আলজেরিয়া থেকে এলএনজি কিনতে চায় বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

এলএনজিবাহী জাহাজ : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

গত বুধবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আলজেরিয়ার অর্থমন্ত্রী ও ব্রিকস আউটরিচ ফোরামে আলজেরিয়ার প্রতিনিধি দলের প্রধান লাআজিজ ফাইদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সেখানে আলজেরিয়া থেকে এলএনজি কিনতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. মোমেন আলজেরিয়ার অর্থমন্ত্রী লাআজিজ ফাইদকে বলেন, অর্থনীতি সম্প্রসারণের ফলে বাংলাদেশে ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে বর্তমানে জ্বালানি সংকট তৈরি হয়েছে। বাংলাদেশের এ জ্বালানি চাহিদা মেটাতে আলজেরিয়ার সহায়তা প্রয়োজন।

আলোচনায় বাংলাদেশ একটি নির্দিষ্ট সময় এবং লক্ষ্যভিত্তিক রোডম্যাপের মাধ্যমে সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। এ ছাড়া মুলতবি থাকা চুক্তি, সমঝোতা স্মারক ও সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো ত্বরান্বিত করার তাগিদ দিয়েছে বাংলাদেশ। অন্যদিকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আরও প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে আলজেরিয়া। পাশাপাশি যত দ্রুত সম্ভব এ চুক্তিগুলো সম্পাদন করতে সম্মত হয়েছে দেশটি।

ড. মোমেন আলজেরিয়ার অর্থমন্ত্রীকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কেও অবহিত করেন। বাংলাদেশের ওষুধ ১০০টির বেশি দেশে রপ্তানির কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী পরামর্শ দেন, আলজেরিয়া বাংলাদেশ থেকে কম দামে সেরা মানের ওষুধ আমদানি এবং উভয় দেশ ফার্মাসিউটিক্যালস নিয়ে যৌথ উদ্যোগও শুরু করতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী আইটি ও আইসিটি, প্রতিরক্ষা, নির্মাণ, ভোজ্যতেল এবং কৃষি খাতে সহযোগিতার প্রস্তাব করেন। আলোচনাকালে দুই দেশ আগামী বছরে উচ্চ পর্যায়ের সফরে সম্মত হয়েছে। বৈঠকে আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলজেরিয়া থেকে এলএনজি কিনতে চায় বাংলাদেশ

আপডেট সময় : ১০:০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩