ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বাংলাদেশে যাত্রা শুরু সর্বজনীন পেনশন স্কিমের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ২৭৫ বার পড়া হয়েছে

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এই প্রথম পেনশন স্কিমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এ দেশের মানুষকে সুন্দর ও উন্নত জীবন দেওয়ার চেষ্টা করছি, যার জন্য তিনি তার সারা জীবন উৎসর্গ করেছিলেন

ভয়েস ডিজিটাল ডেস্ক

সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শোকের মাসে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেহেশত থেকে খুশি হবেন। আমরা এ দেশের মানুষকে সুন্দর ও উন্নত জীবন দেওয়ার চেষ্টা করছি, যার জন্য তিনি তার সারা জীবন উৎসর্গ করেছিলেন।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এটি উদ্বোধন করেন তিনি। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ছয়টি স্কিম থাকবে। প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী স্কিম উদ্বোধন করেন।

বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, স্বকর্মে নিযুক্ত লোকদের জন্য সুরক্ষা, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী এবং দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সমতা প্রযোজ্য হবে।

অর্থ মন্ত্রকের জারি করা সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা অনুযায়ী, এ কর্মসূচিতে যুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন গ্রাহক। চাঁদা পরিশোধের পর তিনি মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন ১৫ বছর।

টানা ১০ বছর প্রিমিয়াম দেওয়ার পরে তারা পেনশন সুবিধা পাবেন। এর আগে গত সোমবার সরকার সর্বজনীন পেনশন পদ্ধতির গেজেট প্রকাশ করেছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বিভিন্ন শ্রেণির মানুষের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই পদ্ধতিটি চালু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে যাত্রা শুরু সর্বজনীন পেনশন স্কিমের

আপডেট সময় : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩