ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় মার্কিন দূতাবাসের শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে রমিম উদ্দিন আহমেদ (২২) নামের এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় শোক জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। বৃহস্পতিবার দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ শোক জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইস এলাকায় ডাকাতির ঘটনায় নিহত ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আশা করি, যথাযথ কর্তৃপক্ষ এ ধরনের ঘৃণ্য অপরাধের তদন্ত করবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। শিক্ষার্থীর পরিবারের সদস্য ও বন্ধুদের জন্য সমবেদনা।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বাংলাদেশ সময় গত মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে মিসৌরির সেন্ট লুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ের একটি গ্যাসস্টেশনে রমিমকে দুর্বুত্তরা গুলি করে হত্যা করে।

জানা গেছে, রমিম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভালুকিয়া এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন আহমেদের ছেলে। ২০১৬ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় মার্কিন দূতাবাসের শোক

আপডেট সময় : ০৩:৫৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩