ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোডশেডিং ৩০০০ মেগাওয়াট : গ্যাস সংকটের কারণে বিদ্যুতের লোডশেডিং বাড়ছে ১৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, ঢাকায় তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম লাইনে দাঁড়িয়ে স্বস্তি: অল্প সময়েই তেল পেলেন বাইকচালক মোহাম্মদ আলী দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে

অর্থ আত্মসাত দায়ে ব্যাংকের সাবেক এমডিসহ ৮ জনের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ঋণ জালিয়াতি করে ২ কোটি টাকার বেশি আত্মসাতের দায়ে রাষ্ট্রীয় সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হক, জিএম ননী গোপাল নাথ, এজিএম সাইফুল হাসান ও কামরুল হোসেন খান, ডিজিএম সফিজ উদ্দিন আহমেদ, প্যারাগন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের এমডি সাইফুল ইসলাম রাজা ও পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এদের মধ্যে হুমায়ুন কবির, ননী গোপাল, সাইফুল হাসান, সাইফুল ইসলাম রাজা ও আব্দুল্লাহ আল মামুনকে দুটি ধারায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থ আত্মসাতের দায়ে তাদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রতারণার দায়ে আরও ৭ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

পাশাপাশি প্রতারণার দায়ে ৮ আসামিকে ২ কোটি ১৬ লাখ ৪৮ হাজার ১০৩ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত, যা প্রত্যেকের কাছ থেকে সমানভাবে রাষ্ট্রের অনুকূলে আদায়যোগ্য হবে।

সাজাপ্রাপ্ত তিন আসামি মাইনুল হক, সফিজ উদ্দিন ও কামরুল হোসেন আদালতে হাজির ছিলেন। ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবিরসহ পাঁচজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অর্থ আত্মসাত দায়ে ব্যাংকের সাবেক এমডিসহ ৮ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৩০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩