ভয়াবহ ডেঙ্গুর থাবা একদিনে ৮জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২৮৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। প্রতিনিয়ত আক্রান্তর সংখ্যা বাড়ছে। হাসপাতালে নতুন করে ডেঙ্গু ওয়ার্ড খুলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে শিশু থেকে সব বয়সী মানুষ রয়েছে।
চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু পৌছে গেল ১১৪ জনে। এসময়ে মৌসুমের সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন আক্রান্ত ১৫৮৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ৮৪৭ জন ঢাকার এবং অন্যরা ঢাকার বাইরের বাসিন্দা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৩৫৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৯১২ জন।


















