ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ডেঙ্গু আক্রান্ত আরও ৫জনের মৃত্যু, নতুন ভর্তি ১২৪৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ২৬৪ বার পড়া হয়েছে

বিভিন্ন স্থান থেকে আসা ডেঙ্গু আক্রান্ত রোগীর এতোটাই চাপ যে, রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

রীতিমত অস্থিরতা চলছে হাসপাতালগুলোতে। এর কারণ ডেঙ্গু আক্রান্তর মানুষদের সেবা দেওয়া। কিন্তু বিভিন্ন স্থান থেকে আসা ডেঙ্গু আক্রান্ত রোগীর এতোটাই চাপ যে, রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে।এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি জুলাই মাসে এখন পর্যন্ত ৪১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা পৌঁছালো ৮৮জনে।

চলতি বছরের জুন পর্যন্ত দেশে ডেঙ্গুতে যত মানুষ আক্রান্ত ও যত জনের মৃত্যু হয়েছে, তা এর আগে কোনো বছরের প্রথম ছয় মাসে হয়নি। চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনের প্রতিদিন ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু হয়েছিল। আর আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৫৭১ জন। এ বছরের প্রথম ১২ দিনেই মৃত্যু হলো ৪১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৭০৯ জন। বাকি ৫৩৭ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

বর্তমানে দেশে ৩ হাজার ৭৯১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে আছেন ২ হাজার ৫৩০ জন। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যায় গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়। এ ছাড়া ২০২০ সালে ৭ জন, ২০২১ সালে ১০৫ জন মারা যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডেঙ্গু আক্রান্ত আরও ৫জনের মৃত্যু, নতুন ভর্তি ১২৪৬

আপডেট সময় : ০৮:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩